যাবজ্জীবন সাজার মেয়াদ আমৃত্যু কারাদণ্ড
যাবজ্জীবন সাজার মেয়াদ আমৃত্যু কারাদণ্ড
যাবজ্জীবন সাজার মেয়াদ আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করে রায় দিয়েছে আপিল বিভাগ। ক্ষেত্র বিশেষে ৩০ বছরের সাজাও বিবেচিত হবে। সাভারের এক হত্যা মামলায় ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের মতামতের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আনা আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে এ রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
গত ২৪ নভেম্বর সাভারের এক হত্যা মামলার আসামির আনা পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) পুনঃশুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের ভার্চুয়াল পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায়ের জন্য এই তারিখ ধার্য করেন।
যাবজ্জীবন সাজার মেয়াদ নিয়ে দেশের প্রচলিত আইনে আছে এক রকম, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ থেকে এ বিষয়ে দুই রকম রায় দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে কারা কর্তৃপক্ষ ও সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে বিভ্রান্তর সৃষ্টি হয়। যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাদণ্ড, নাকি ৩০ বছর কারাদণ্ড হবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত আসবে, তার অবসান হয় এ রায়ের মধ্য দিয়ে। এই রায়ের মধ্য দিয়ে বিভ্রান্তির অবসান ঘটেছে বলে মনে করেন আইনজীবীরা।
ছবিঃ সংগ্রহ

