মাস্ক

যেসব পণ্যের দাম কমবে

করোনা পরিস্থিতির মধ্যে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। এটি পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

এবারের বাজেটে যেসব পণ্যের দাম কমবে : মাস্ক, হ্যান্ডগ্লাবস, ওষুধ, স্বর্ণ, চিনি, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, পোল্ট্রি, ডেইরি, মৎসশিল্পে ব্যবহৃত উপকরণ, ডিটারজেন্ট, ইলেক্ট্রিকাল সিগনাল যন্ত্রপাতি, আইসিইউ যন্ত্রপাতি।

টানা তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বাজেট এটি। বর্তমান অর্থমন্ত্রীরও দ্বিতীয় বাজেট এটি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর