বাইডেন যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভিলনিয়াসে হাজার হাজার জনতার উদ্দেশ্যে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে ছেড়ে যাবে না।

ভিলনিয়াস বিশ্ববিদ্যালয় চত্বরে বুধবার তিনি বলেন, আমরা এক চুলও নড়বো না। কিন্তু তার ধারনা ভুল।

ন্যাটো শীর্ষ সস্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া সফরে আসা মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের প্রতি আমাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে আমরা সরবো না। আমরা আজ, আগামীকাল কিংবা যতদিন লাগুক ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াব।

কারণ, স্বাধীনতা রক্ষা করা একদিন কিংবা একবছরের কাজ নয়। এটি সারাজীবনের, সর্বকালের কাজ বলে তিনি উল্লেখ করেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর