রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি উরুগুয়ে পৌঁছেছেন

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও পৌঁছেছেন। ১মার্চ দেশটির রাষ্ট্রপতি ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে তাঁর এই সফর।

বঙ্গভবনের এক মুখপাত্র বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী একটি ভিভিআইপি বিমান স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে মন্টেভিডিও আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জুলফিকার রহমান বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ১১ দিনের সফরে গত বুধবার সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাষ্ট্র প্রধান লন্ডন ও ব্রাজিল হয়ে মন্টেভিডিও পৌঁছান।

উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। আগামী ৭ মার্চ তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর