লকডাউন শিথিলের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ শর্ত
লকডাউন শিথিলের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬ শর্ত
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের অধিকাংশ দেশে জারি করা হয়েছে লকডাউন। এই লকডাউনের কারণে থেমে গেছে দেশগুলোর অর্থনীতির চাকা। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে ইতালি, স্পেন লকডাউন শিথিল করেছে। একই কারনে ইসরায়েল , ডেনমার্ক , অস্ট্রিয়াও ইতিমধ্যে লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে। এদিকে প্রায় তিন সপ্তাহ ধরে চালু করা লকডাউন সোমাবার আংশিক শিথিল করেছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রেও শিগগিরই লকডাউল তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দেশগুলোর লকডাউন তুলে নেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, লকডাউন তুলে নেয়া হলে আবারো ভয়াবহ রূপে ফিরে আসতে পারে করোনা ভাইরাস।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে লকডাউন তোলার দরকার ছিল। মানুষ এরই মধ্যে করোনা সম্পর্কে বিস্তারিত জেনেছে। ২০০৯ সালের ফ্লুর তুলনায় করোনা ১০ গুণ ভয়ঙ্কর, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং নির্মূল হতেও অনেক বেশি সময় লাগে।
লকডাউন তুলে নেয়ার বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ছয়টি শর্তের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া ছয়টি শর্ত হলো:
১. ভাইরাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসা।
২. স্বাস্থ্য ব্যবস্থায় নতুন আক্রান্ত দ্রুত সনাক্ত, পরীক্ষা, বিচ্ছিন্ন এবং চিকিৎসা করার পাশাপাশি ঘনিষ্ঠ যোগাযোগগুলির সন্ধান করার ক্ষমতা রাখা।
৩ . করোনার ঝুঁকিপূর্ণ পরিবেশে ঝুঁকি কমানোর ব্যবস্থা করা।
৪ . কর্মক্ষেত্র, স্কুল এবং দোকানগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা স্থাপন করা।
৫ . ভাইরাসের আমদানি ঝুঁকি ব্যবস্থাপনা করা।
৬ .পুরো সম্প্রদায়কে শিক্ষিত করতে হবে এবং নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে।
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৫ হাজার ২২৪ জন। মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৭০২ জন।
ছবিঃ সংগ্রহ

