লাল মরিচ খাওয়ার প্রতিযোগিতা
লাল মরিচ খাওয়ার প্রতিযোগিতা
বিশ্বের বিভিন্ন দেশে নানা সময়ে নানা ধরণের প্রতিযোগিতা হয়ে থাকে । চিনেও আয়োজন করা হয়েছিল এমন এক জমজমাট প্রতিযোগিতার । মরিচ খাওয়ার প্রতিযোগিতা ! কে কত বেশি মরিচ খেতে পারে । চিনের দক্ষিণ – পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশের ইচুনে ঝালপ্রেমী মানুষদের নিয়ে আয়োজিত বার্ষিক চিলি পিপার উৎসবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । মরিচ পানিতে বসে খেতে হবে মরিচ ।
জরুরি সেবাদানের প্রেক্ষিতে ডাক্তারের উপস্থিতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রত্যেককে পঞ্চাশটি করে মরিচ খেতে দেওয়া হয়েছিল । সবচেয়ে কম সময়ের মধ্যে যে শেষ করতে পারবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল । প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মাত্র ৬৮ সেকেন্ডে সব কটি মরিচ খেয়ে পুরষ্কার জিতে নেন । পুলের মধ্যে ভাসমান তিনটন মরিচের মধ্যে প্রতিযোগীদের বসানো হয়েছিল । ঝাল ও মসলাদার খাবারের জন্য প্রসিদ্ধ এ প্রদেশে পর্যটকদের আকৃষ্ট করতেই এধরণের প্রতিযোগিতার আয়োজনকরা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।
ছবিঃ সংগ্রহ

