লিচু

লিচু- রসালো ফল লিচুর উপকারিতা ও পুষ্টিগুণ         

গ্রীষ্মকালীন একটি ফল লিচু । আকৃতির দিক থেকে ছোট হলেও নানা পুষ্টিগুণে  ভরপুর এ ফল , যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী । শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও খনিজ উপাদান প্রচুর পরিমাণে থাকে লিচুতে । রসালো এই ফল ভিটামিন ও খাদ্যশক্তির অন্যতম উৎস । জেনে নেওয়া যাক লিচুর কিছু উপকারিতা সম্পর্কে –

  • লিচুর প্রাকৃতিক সুগার এনার্জি লেবেল ঠিক রাখে ।
  • লিচুর পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়তা করে ।রক্ত চলাচল স্বাভাবিক রাখে ।
  • লিচু দেহে ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে । ক্যান্সার হওয়ার প্রবণতা হ্রাস করে ।  
  • লিচুতে থাকা ভিটামিন বি কমপ্লেক্স দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ।
  • এতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা এন্টি অক্সিডেন্টের কাজ করে । আর এন্টি অক্সিডেন্ট ত্বক সুস্থ ও সুন্দর রাখে এবং বয়সের ছাপ দূর করে ।
  • পর্যাপ্ত পরিমাণে পটাশিয়ামে ভরপুর এ ফল । যা মানব দেহের ইলেকট্রলাইট ব্যালেন্স ঠিক রাখে  ও সোডিয়াম নিয়ন্ত্রণে রাখে ।
  • লিচুতে থাকা ফাইবার হার্ট-কে সুস্থ রাখে ।
  • এতে আছে আয়রন , কপার , ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম যা লোহিত কনিকা তৈরিতে সহায়তা করে এবং মিনারেলের চাহিদা মেটায় ।
  • প্রতি ১০০ গ্রাম লিচুতে রয়েছে ১০ মি.গ্রা.ক্যালসিয়াম । যা হাড় গঠনে ও হাড়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ।
  • শক্তির উৎস লিচু । প্রতি ১০০ গ্রাম লিচু থেকে ৬১ কিলোক্যালরি শক্তি পাওয়া যায় ।
  • লিচু শরীরের কোলেস্টেরলের মাত্রা কমায় এবং চর্বি কমাতেও সাহায্য করে । 

এইচ/

ছবিঃ সংগ্রহ

আরও খবর