ডব্লিউএফপি বিশ্ব খাদ্য

শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।

শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।

ক্ষুধা মোকাবিলা, সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠা, সংঘাত এবং যুদ্ধে ক্ষুধাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে অসামান্য অবদান রাখায় সংস্থাটিকে ২০২০ সালের শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

জাতিসংঘের সহায়তা সংক্রান্ত একটি শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা।

বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্যমতে, সংস্থাটি প্রতি বছর ৭৫টি দেশে আট কোটি লোককে খাদ্য সহায়তা দান করে। সংস্থাটির সদর দফতর রোমে অবস্থিত। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর