বাংলাদেশ সরকার

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ২৫ ও ২৬ মার্চ পালনের নির্দেশনা

করোনায় বন্ধ থাকার পরও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ২৬ মার্চ পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। দিবস পালনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশি থেকে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ মার্চ) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সিদ্ধান্ত মোতাবেক সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালন করতে অনুরোধ করা হলো।

২৫ মার্চ বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোতে সংশ্লিষ্ট মসজিদ মন্দির গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা।

শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোতে থেকে ৯টা থেকে ৯টা এক মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাকআউট পালন। এ দিবসে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না।

২৫ মার্চ সুবিধাজনক সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি অথবা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন। গণহত্যা দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে গণহত্যার চিত্র তুলে ধরা।

আদেশে আরো বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পত্র জারি করা হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল আবেদন বাস্তবায়নে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালন করা হবে। এজন্য নানামুখী কর্মসূচি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) মাদরাসা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ হতে নির্দেশনা মোতাবেক আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করতে হবে। এ দুই বিশেষ দিন পালনে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর