শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন ভারতের চন্দ্রযান – ২
শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন ভারতের চন্দ্রযান – ২
চন্দ্রপৃষ্ঠে নামার শেষ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভারতের চন্দ্রযান -২ । প্রথম কোন দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের চন্দ্রযান – ২ অবতরণের কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তা ব্যর্থ হয় ।
এ বিষয়ে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর প্রধান কে শিবান বলেন , চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিক ভাবেই চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া । তারপর যানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । তথ্য বিশ্লেষণ করা হচ্ছে । বিক্রমের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে ।
স্থানীয় সময় সুক্রবার রাত ১.৩৮ মিনিটে অবতরণ প্রক্রিয়া শুরু করে চন্দ্রযান – ২ । চাঁদের মাটি থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে ল্যান্ডার বিক্রম । বিজ্ঞানীরা ঘোষণা করেন , চারটি ধাপে চাঁদের মাটিতে নামবে বিক্রম । সবকিছুই পরিকল্পনা মাফিক ছিল । কিন্তু শেষ মুহূর্তে সংকেত পাঠানো বন্ধ করে দেয় বিক্রম ।
নরেন্দ্র মোদি বিজ্ঞানীদের সান্তনা দিয়ে বলেন , এটা জীবনের উত্থান – পতন । এটা কম কৃতিত্ব নয় । আমি আপনাদের অভিনন্দন জানাই । আপনারা সবাই দেশ , বিজ্ঞান ও মানুষের জন্য দারুন কাজ করেছেন । সব রকম ভাবে আমি আপনাদের সাথে রয়েছি । সাহসের সাথে এগিয়ে চলুন ।
তিনি আরো বলেন , আগামী দিনেও ভারত মহাকাশে বিক্রম দেখবে । ভবিষ্যতে আরো অভিযান করবো । হিম্মত রাখুন । আপনাদের সাহসে দেশ আরও আনন্দ করবে ।
উল্লেখ্য , যুক্তরাষ্ট্র , রাশিয়া ও চীনের পরেই চাঁদে অবতরণের চেষ্টা করে ভারত ।
এ/আ/
ছবিঃ সংগ্রহ

