বুশ

শেষ শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশ

গত শুক্রবার ৯৪ বছর বয়সে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ (সিনিয়র জর্জ বুশ ) । তাঁর মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বুধবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন । আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা । তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৪১ তম রাষ্ট্রপতি । ১৯৮৯ সন থেকে ১৯৯৩ পর্যন্ত তিনি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ।

পরিবার ও সরকারী সুত্র মতে , সিনিয়র বুশকে তাঁর স্ত্রী বারবারা বুশ ও কন্যা রবিনের পাশে সমাহিত করা হবে । ওয়াশিংটনে ক্যাপিটল হিলে সোমবার স্থানীয় সময় বিকেলে সিনিয়র বুশের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরে । বুধবার পর্যন্ত তাঁর মরদেহ ওয়াশিংটনে রাখা হবে । বৃহস্পতিবার মরদেহ নেওয়া হবে টেক্সাসের হিউস্টনে । সেখানে দ্বিতীয় শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে প্রসিডেন্সিয়াল লাইব্রেরী প্রাঙ্গণে তাঁর স্ত্রী ও কন্যার পাশে সমাহিত করা হবে । তাদের কন্যা রবিন শিশু বয়সে লিউকমিইয়ায় আক্রান্ত হয়ে মারা যায় । গত এপ্রিলে মারা যান সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ ।

তথ্যসুত্র , ছবিঃ ইন্টারনেট

আরও খবর