সতর্ক সংকেত আবহাওয়া

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মিগজাউম আরো উত্তর দিকে অগ্রসর হয়ে নিলর ও ও মাসুলিপট্টমের কাছ দিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে এবং বর্তমানে অন্ধপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি স্থলভাগের অভ্যন্তরে আরো অগ্রসর হয়ে ও বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে( বিজ্ঞপ্তি নম্বর ২০) এ তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরির্বতে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আরও খবর