শিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাড়ানো হলো দুর্গাপূজার ছুটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি তিন দিনের পরিবর্তে পাঁচ দিন করেছে সরকার । এর আগে প্রাথমিকের একাডেমিক ক্যালেন্ডারে ছুটি ছিল ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন দিন ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আকরাম – আল – হোসেন বলেন , পূজার ছুটি দুদিন বাড়িয়ে পাঁচ দিন অনুমোদন করা হয়েছে । অর্থাৎ ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন প্রাথমিকের শিক্ষক শিক্ষার্থীরা ।

এ বছর মাধ্যমিক স্তরের একাডেমিক ক্যালেন্ডারে পূজার ছুটি ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত আট দিন ।

উল্লেখ্য , এ বছর সরকারি – বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন ছুটি  আর প্রাথমিকে ৭৫ দিন ছুটি হওয়া নিয়ে ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের ।

এর আগে প্রাথমিকের পূজার ছুটি বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।

এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুক্তি ছিল , এবার রমজানের ছুটির সঙ্গে শুক্র ও শনিবার পড়ে যাওয়ায় ছুটি বেড়েছে ।

ছবিঃ সংগ্রহ  

আরও খবর