বিশ্বের সর্বাধুনিক জনসংখ্যা ঘনত্ব মানচিত্র প্রকাশ করেছে ফেসবুক
বিশ্বের সর্বাধুনিক জনসংখ্যা ঘনত্ব মানচিত্র প্রকাশ করেছে ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই ) ব্যবহার করে বিশ্বের সর্বাধুনিক ‘ জনসংখ্যা ঘনত্ব মানচিত্র ‘ প্রকাশ করেছে ।
এই মানচিত্রগুলো অন্য যে কোন মানচিত্রের চেয়ে তিনগুণ বেশি বিস্তারিত তথ্য দেখাবে । ৩০ মিটারের মধ্যে বসবাসকারী মানুষের আনুমানিক সংখ্যা , পাঁচ বছর ও তার কম বয়সী শিশুর সংখ্যা , সন্তান ধারণে সক্ষম নারীর সংখ্যা এবং বিভিন্ন জনতাত্ত্বিক বিস্তারিত তথ্য এ মানচিত্র থেকে জানা যাবে ।
ফেসবুক ক্তৃপক্ষ জানিয়েছে , এই উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই মানচিত্র মানুষের যথাযথ প্রয়োজন নির্ণয়ের ক্ষেত্রে ত্রাণ ও স্বাস্থ্য সংস্থাগুলোকে সহায়তা করবে । এশিয়ার সামাজিক , স্বাস্থ্য ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত গতিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( এসডিজিএস ) অর্জনে প্রধান প্রধান অলাভজনক ও গবেষণা অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এআই মানচিত্রে বিপুল সংখ্যক তথ্য ব্যবহার করা হয়েছে । মেশিন লার্নিং ক্যাপাবিলিটি ব্যবহার করে বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপনে সহায়তার জন্য ফেসবুক জনসংখ্যা ঘনত্ব মানচিত্র উন্নয়নের কাজ শুরু করেছে । এ প্রকল্পে ফেসবুকের কোন তথ্য বা আদমশুমারি ও স্যাটেলাইট থেকে কোন ধরণের ব্যক্তি সনাক্তকরণ তথ্য ব্যবহার করা হয়নি ।
ছবিঃ সংগ্রহ

