রহমত আলী

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী আর নেই

আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

রবিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী জানান,দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

রহমত আলী একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা। তাঁর মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত মহিলা আসনের এমপি।

ছবিঃ সংগ্রহ

আরও খবর