আবহাওয়া

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৫ ডিগ্রী এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ০৬ মিনিটে।

আরও খবর