আবহাওয়া

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিনত হয়েছে।

এর পর এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুদুচেরী ও চেন্নাইয়ের মধ্য দিয়ে উত্তর তামিলনাড়–, দক্ষিণ অন্ধ্র অতিক্রম করে এবং আজ সকাল ৬টায় উপকূলীয় তামিলনাড়– ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে যেতে পারে।  লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর