আবহাওয়া

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। ঢাকায় বাতাসের গতি পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে।

আরও খবর