সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে
সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩৬ দমমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪৪ মিনিটে । পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
ছবিঃ সংগ্রহ

