আবহাওয়া

আট বিভাগের  বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়সহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, আগামী তিনদিনে সারাদেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

ঢাকায় রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হাতিয়ায়  ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক  লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে এবং আগামীকাল সূয্যোদয় ভোর ৬ টা ৩ মিনিটে।

আরও খবর