সিরিয়ায় রক্তপাত বন্ধ করুন – ট্রাম্প
সিরিয়ায় রক্তপাত বন্ধ করুন – ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সিরিয়ার ইদলিবে বোমা ও গোলা বর্ষণ না করার জন্য সিরিয়া ও রাশিয়ার প্রতি আহ্বান জানান ।
তিনি এক টুইট বার্তায় বলেন , ‘ সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়া , সিরিয়া ও ইরানের বোমা হামলায় ওই অঞ্চল নরকে পরিণত হয়েছে । তারা নির্বিচারে বেসামরিক লোককে হত্যা করছে । বিশ্ববাসী এই নির্মমতা দেখছে । কি কারণে আপনারা নিরপরাধ মানুষের রক্তপাত করছেন ? এ থেকে আপনারা কি পাবেন ? রক্তপাত বন্ধ করুন ! ‘
রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে টুইট বার্তায় তিনি একথা বলেন । খবর এএফপি’র ।
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা ও রক্তপাতের ঘটনায় সিরিয়ার এনজিও গুলোর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার সমালোচনার পরই তিনি এই মন্তব্য করেন ।
ইস্তাম্বুলে এনজিও গুলো এক সংবাদ সম্মেলনে জানায় , সম্প্রতি সিরিয়া ও রাশিয়া বাহিনীর ব্যাপক বোমা হামলায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বহু বেসামরিক লোক হতাহত হয়েছে এবং প্রাণ রক্ষার্থে প্রায় ৩ লক্ষ লোক ঘরবাড়ি ছেড়ে তুরস্কের সীমানার দিকে পালিয়ে গেছে ।
ছবিঃ সংগ্রহ

