সুপ্রিম কোর্ট সমিতি

সুপ্রিম কোর্ট বারের বার্ষিক নির্বাচন আজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ। শফিউর রহমান মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।

সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিনউদ্দিন ও চারদলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম (নীল প্যানেল) থেকে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন প্রার্থী হয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ড. ইউনুছ আলী আকন্দ।

১৪টি পদের বিপরীতে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখা সাত হাজার ৭৮১ জন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ :এই পরিষদ থেকে নির্বাচনে সহসভাপতি মনিরুজ্জামান ও শাকিলা রওশন, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. এনামুল হক, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্যপদে প্রার্থী হুমায়ুন কবির, কামরুজ্জামান, সাফায়েত হোসেন (সজীব), তারজেল হোসেন, মিন্টু কুমার ম ল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ :এ পরিষদ থেকে সহসভাপতি পদে প্রার্থী আবদুল জব্বার ভূঁইয়া ও জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির,  মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন।

ছবিঃ সংগ্রহ

আরও খবর