সুস্থ হার্ট সুন্দর জীবন
সুস্থ হার্ট সুন্দর জীবন
মানব শরীরের বিভিন্ন অঙ্গ – প্রত্যঙ্গের মধ্যে হার্ট অতি গুরুত্বপূর্ণ অঙ্গ । হার্টের কর্মক্ষমতার উপরই নির্ভর করে জীবনের সবকিছু । অন্য যেকোন অঙ্গ অকেজো হলে শুধু ঐ অঙ্গের কর্মক্ষমতা লোপ পায় । কিন্তু হার্ট অকেজো হলে মৃত্যু পর্যন্ত হতে পারে । সুন্দর জীবনের জন্য প্রয়োজন সুস্থতা । আর এই সুস্থতার জন্য সুস্থ হার্টের কোন বিকল্প নেই । তাই প্রবাদ মতে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম । হার্ট সুস্থ রাখার কিছু উপায় এবার জেনে নিইঃ
নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান । অনিয়ন্ত্রিত রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়ায় ।
ডায়াবেটিস রোগীদের ক্ষেতে এ্যাথারোস্কে- রোসিস বেশী দেখা যায় । এর ফলে উচ্চ রক্তচাপের সম্ভাবনাও বেড়ে যায় । তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন ।
শরীরের ওজন বৃদ্ধি রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ । অধিক ওজন সম্পন্ন মানুষের উচ্চ রক্তচাপ সহ শিরা , ধমনীতে নানা রোগ দেখা দিতে পারে । দেহের উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখুন ।
অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন । লবনে সোডিয়াম থাকে যা রক্তে জলীয় অংশ বাড়িয়ে দেয় । এ থেকে হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টির আশঙ্কা থাকে । তাই কাঁচা লবণকে না বলুন ।
আতিরিক্ত চর্বিযুক্ত খাবার রক্তে কোলেস্টেরল বাড়িয়ে রক্তনালীকে মোটা ও শক্ত করে দেয় । যতটা সম্ভব চর্বিযুক্ত খাবার পরিহার করুন ।
শাকসব্জি ও ফলমূল খান । এতে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম থাকে । মাখন, পনির, গরু ও খাসির মাংস , কলিজা , মগজ যতটা সম্ভব এড়িয়ে চলুন ।
মাছের তেলে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে ,যা স্বাস্থ্যের পক্ষে ভাল । বেশি করে মাছ খান ।
শারীরিক পরিশ্রম করুন । নিয়মিত হালকা ব্যায়াম করুন । সকাল -সন্ধ্যায় হাঁটার অভ্যাস করুন ।
আতিরিক্ত রাগ, উত্তেজনা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন । পরিমিত বিশ্রাম , সময়মত ঘুমানো মানসিক চাপ কমায় ।
টাটকা খাবার খান । প্যাকেটজাত , টিনজাত খাবার পরিহার করুন ।
ভিটামিন সিযুক্ত ফলমূল বেশি করে খান । ভিটামিন সি রক্তের চর্বি হ্রাসে সাহায্য করে ।
দই খান, দই হজমে সহায়তা করে ।
ননিমুক্ত দুধ খান ।
ধূমপান পরিহার করুন । এলকোহল এড়িয়ে চলুন ।
দুশ্চিন্তামুক্ত জীবন- যাপন করুন । অবসর সময় বই পড়ুন , গান শুনুন আর প্রান খুলে হাসুন ।
এইচ/
ছবিঃ গুগল

