সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু মঙ্গলবার
সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু মঙ্গলবার
সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হবে মঙ্গলবার। সৌদি আরবে রবিবার পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। কাজেই মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে রমজান শুরু হতে যাচ্ছে দেশটিতে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পর দিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।
ছবিঃ সংগ্রহ

