কাবা

চলতি বছর হজ্জ পালনের উদ্দেশ্যে ৭০ হাজার ২৫৬ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জুন) হজ্জ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজ্জ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬০ হাজার ৯০৬ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্জের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজ্জের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।

এরপর গত ২১ মে থেকে হজ্জ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ্জ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছর ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ্জ অনুষ্ঠিত হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর