হংকং

হংকং-এ গণসমাবেশ অব্যাহত রাখার ঘোষণা

হংকং- এর বিরোধী দলীয় নেতৃবৃন্দ শনিবার জানিয়েছে , রোববারও তারা তাদের পরিকল্পিত সমাবেশ চালিয়ে যাবে । হংকং সরকার চাপের মুখে প্রস্তাবিত ‘ প্রত্যর্পণ বিল ‘ স্থগিত করলেও নেতৃবৃন্দ বলেছে , বিভেদ সৃষ্টিকারী এ আইন পুরোপুরি বাতিলই কেবল তাদের সন্তুষ্ট করবে । খবর এএফপি’র ।

সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের জিমি শাম সংবাদ মাধ্যমকে বলেন , ‘ আমাদের সরকারকে জানানো দরকার যে , হংকং-এর জনগণ আন্দোলন থামাবে না , এ আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে ।‘

বহিঃসমর্পণ বিল নিয়ে গত কয়েকদিন থেকে হংকং-এ থমথমে পরিস্থিতি বিরাজ করছিল । বিলটি বাতিল করার জন্য দেশটির লাখ লাখ মানুষ রাস্তায় অবস্থান নেয় । এ নিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয় ।

মূলতঃ চীন ও তাইওয়ানের মধ্যে অপরাধী প্রত্যর্পণ সংক্রান্ত একটি বিলের বিপক্ষে এই বিক্ষোভ । তবে বিক্ষোভকারীদের ক্ষোভের কেন্দ্রবিন্দু হংকং-এর ওপর চীনের নিয়ন্ত্রণ ।

বেইজিং-এর দুর্বল আইন ও মানবাধিকার রেকর্ডের কারণে সেখানে কাউকে ফেরত পাঠানো নিরাপদ মনে করছেন না হংকং-এর সাধারণ মানুষ । তারা মনে করছেন , বিলটি পাশ হলে তা হংকং-এর অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের হস্তক্ষেপের সুযোগ বাড়িয়ে দেবে । অবশ্য চীন শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর