জোলি

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সোমবার সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন । জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর বিশেষ দূত হিসেবে তিনি এ সফরে আসেন ।

ইউএনএইচসিআর এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য জোলি তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন । তিনি কুতুপালং এ বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন , যেখানে প্রায় ৬ লক্ষ ২০ হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে ।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী সংখ্যালঘু মুসলিমদের উপর দমন- পীড়ন শুরু করে । এরপর ৭ লক্ষ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় । এখন বিভিন্ন শিবিরগুলোতে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে ।

ইউএনএইচসিআর সূত্র জানায় , কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা , পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন ও সারকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন । রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআর কিভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এবং বিশ্বের নিগৃহীত সংখ্যালঘু গোষ্ঠীর সমস্যার সমাধান কিভাবে নিরাপদ ও টেকসই উপায়ে করা সম্ভব , সে বিষয়ে আলোচনা করবেন তিনি ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর