আবহাওয়া

হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হতে পারে   

আজ বরিশাল , সিলেট , খুলনা , চট্টগ্রামসহ দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে ।

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট স্থানীয় মেঘমালার প্রভাবে আগামী দু’একদিন দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে , আগামী দু’একদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর থেকে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে উত্তরাঞ্চলসহ দেশের কিছু কিছু জায়গায় রাতে হালকা শীত ও সামান্য কুয়াশা পড়তে পারে ।

আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্ট অংশ থেকে বিদায় নিতে পারে বলে আবহাওয়া অফিস জানায় ।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে ।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে । আজ সূর্যাস্ত ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫ টা ৫৬ মিনিটে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর