শিক্ষা মন্ত্রণালয়

১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম । ভর্তি নীতিমালায় নতুন কোন সংযোজন নেই বলে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর পরিচালক অধ্যাপক আবদুল মান্নান ।   

অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হবে ১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ভর্তি পরীক্ষা নেয়া হবে ১৭ , ১৮ ও ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণীতে বিগত বছরগুলোর মতোই লটারির ভিত্তিতেই শিশুদের ভর্তি করা হবে । আগামী ২৩ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ‘২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত এক সভায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সময় নির্ধারণের এ প্রস্তাবনা করা হয় ।

মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বলা হয় , সরকারি মাধ্যমিকে ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি ফরম বিক্রি শুরু হবে।

ভর্তি ফরমের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে । টেলিটক মোবাইলের মাধ্যমে ফরমের দাম পরিশোধ করতে হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত ফরম পাওয়া যাবে ।

ভর্তি পরীক্ষা হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। এরপর ২৩ ডিসেম্বর প্রথম শ্রেণির ভর্তির লটারি করে বিকেলে ফলাফল প্রকাশ করা হবে। অন্য শ্রেণির ফলাফল পাওয়া যাবে ৩০ ডিসেম্বর। ভর্তি নীতিমালা চূড়ান্ত হবে নভেম্বরের মধ্যেই।

বেসরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায়ও এবার তেমন কেনো পরিবর্তন থাকবে না। তবে ভর্তির তারিখ কিছুটা পরিবর্তন হতে পারে।

২০১৯ শিক্ষাবর্ষে গতবারের মতো এবারো মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ‘এ’ ‘বি’ ও ‘সি’ এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ১৩টি স্কুলে ১৭ ডিসেম্বর, ‘বি’ ক্যাটাগরিতে ১২টি স্কুলে ১৮ ডিসেম্বর ও ‘সি’ ক্যাটাগরিতে ১২টি স্কুলে ১৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ছবিঃ সংগ্রহ

আরও খবর