২২ দিন বন্ধ থাকার পর আজ মধ্যরাতে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা
২২ দিন বন্ধ থাকার পর আজ মধ্যরাতে উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা
২২ দিন মাছ ধরা বন্ধ থাকার পর শুক্রবার মধ্যরাত ১২টায় উঠে যাচ্ছে নিষেধাজ্ঞা। শনিবার থেকে বাজারে দেখা মিলবে ইলিশের। এদিকে ইলিশের অপেক্ষার প্রহর শেষ হওয়া উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে সাগর ও নদীতে নামতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।
‘মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মিলে’ স্লোগানে গত ৬ অক্টোবর মধ্যরাত থেকে দেশের নদ-নদীগুলোতে ইলিশ শিকার, সংরক্ষণ ও পরিবহনে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা চলেছে ২৮ অক্টোবর পর্যন্ত।
ছবিঃ সংগ্রহ

