২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত
২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসী ছাড়া দেশের সকল বাণিজ্যিক এবং বিপণি বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ঔষধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খলা থাকবে। এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।
ছবিঃ সংগ্রহ

