ই পাসপোর্ট

২৮ নভেম্বর থেকে চালু হচ্ছে ই-পাসপোর্ট

আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন । পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে বৃহস্পতিবার তিনি এ কথা জানান ।

পররাষ্ট্রমন্ত্রী জানান , ‘ ই-পাসপোর্ট জুলাইয়ের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেরি হচ্ছে ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ভেরিডোস জেএমবিএইচের সঙ্গে আলোচনা হয়। ‘

তিনি আরো বলেন , ই-পাসপোর্টের মেয়াদ থাকবে ১০ বছর। এতে প্রবাসীদের সুবিধা হবে। কারণ, তারা অভিযোগ করেছেন, পাসপোর্ট নবায়ন করতে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

ড. মোমেন বলেন ,’ আমি মনে করি নতুন পাসপোর্ট দু-তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত। আর নবায়ন করার ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত। ‘

২০১৬ সালের ২৪ এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট প্রদানের ঘোষণা দেন। এরপর প্রকল্প প্রস্তাবনা ও আনুষঙ্গিক সব কাজ দ্রুততম সময়ে শেষ করে পাসপোর্ট ও বহির্গমন অধিদফতর।

ছবিঃ সংগ্রহ

আরও খবর