৩ লাখেরও বেশি অনিবন্ধিত হজ্জ যাত্রীকে সরিয়ে দিয়েছে সৌদি আরব
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী হজ্জ শুরুর আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি অনিবন্ধিত হজ্জ যাত্রীকে সরিয়ে দিয়েছে। গত বছর ১৮ লাখের বেশি মুসলমান মক্কায় হজ্জ পালন করেছেন।
সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র মসজিদুল হারামের নগরী মক্কা থেকে ১৫৩,৯৯৮ জন বিদেশীকে সরিয়ে নেয়া হয়েছে, এ সব বিদেশী প্রয়োজনীয় হজ্জ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব ভ্রমণে এসেছেন।
এছাড়াও সৌদি কর্তৃপক্ষ আরও ১৭১,৫৮৭ জনকে আটক করেছে যারা সৌদি আরবে অবস্থান করছে কিন্তু মক্কার বাসিন্দা নয় এবং তাদের হজ্জ পারমিট নেই। ১৪ জুন থেকে পবিত্র হজ্জ শুরু হচ্ছে।
এটি সৌদি আরবের মক্কা নগরী এবং এর আশেপাশে অন্তত চার দিন ধরে সম্পন্ন করা একটি ধর্মীয় রীতি অনুযায়ী ধারাবাহিক আচার-অনুষ্ঠান।
অনেকে অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চায় কারণ আনুষ্ঠানিক পারমিট এবং ভ্রমণ প্যাকেজগুলো অত্যন্ত ব্যয়বহুল। এ ছাড়া প্রতিটি দেশের হজ্জ যাত্রীদের জন্য নির্ধারিত সংখ্যক কোটা রয়েছে।
মক্কার আঞ্চলিক কর্তৃপক্ষ এক্স-এ জানিয়েছে, শনিবার পর্যন্ত ১৩ লাখের বেশি নিবন্ধিত হজ্জ যাত্রী হজ্জের জন্য সৌদি আরবে পৌঁছেছেন।
ছবিঃ সংগ্রহ

