৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ৪ জানুয়ারি
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ৪ জানুয়ারি । আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৮ জানুয়ারি পর্যন্ত ।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রন্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে সংবাদ মাধ্যমে ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।
চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।
ছবিঃ সংগ্রহ

