৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন আগামী ৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ছবিঃ সংগ্রহ

