নদ নদীর পানি বৃদ্ধি

৬৩টি পয়েন্টে নদ – নদীর পানি বৃদ্ধি

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী , দেশের ৯৩টি নদ – নদীর পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণে ৬৩টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি ও ২৯টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে । ২৩টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । সুরমা – কুশিয়ারা ব্যতিত দেশের সকল নদ – নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে


বাংলাদেশের উত্তরাঞ্চল , উত্তর – পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের অনেক স্থানে আগামী ২৪ ঘণ্টায় মাঝারী হতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ।
আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র – যমুনা ও গঙ্গা – পদ্মা নদী সমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী , বাঘাবাড়ি ও পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে ।

আগামী ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম , জামালপুর , গাইবান্ধা , বগুড়া , সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে । লালমনিরহাট , নেত্রকোনা , সুনামগঞ্জ , সিলেট , হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টায় উন্নতি হতে পারে ।

রোববার ১৪টি নদীর ২৫টি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর