হজ্জ

৬ হাজার ১১ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন

হজ্জ পালনের উদ্দেশ্যে শনিবার (১১ জুন) পর্যন্ত ৬ হাজার ১১ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে ৩ হাজার ১৫২ জন হজ্জ যাত্রী।

এ ছাড়া, শনিবার পর্যন্ত ১৫টি হজ্জ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৯টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ্জ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ্জে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ্জ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।

ছবিঃ সংগ্রহ

আরও খবর