৮২ হাজার ৩৩৫ জন হজ্জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন
পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ৮২ হাজার ৩৩৫ জন হজ্জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রী ৭২ হাজার ৯৪৯ জন। এখনও পর্যন্ত মারা গেছেন ১৯ জন।
হজ্জ পোর্টালের তথ্য অনুযায়ী হজ্জ যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ হজ্জ যাত্রী ও বেসরকারিভাবে গেছেন ৭২ হাজার ৯৪৯ জন। মারা গেছেন সর্বমোট ১৯ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন নারী।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজ্জের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজ্জের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার।
এরপর গত ২১ মে থেকে হজ্জ যাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই এবং শেষ হবে ২ আগস্ট।
ছবিঃ সংগ্রহ

