৮৫ হাজার ৮১১ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
৮৫ হাজার ৮১১ জন হজ্জ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন
সৌদি এয়ার লাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৩৭ টি হজ্জ ফ্লাইটে এ পর্যন্ত ৮৫ হাজার ৮১১ জন হজ্জযাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন । হজ্জ আফিসের ২২ তম বুলেটিনে এ তথ্য জানানো হয় ।
সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১১১টি হজ্জ ফ্লাইটে এ সকল হজ্জযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন । এরমধ্যে মোট ২৩৭টি হজ্জ ফ্লাইটে ৪ হাজার ৬০৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজ্জযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ।
এ বছর প্রথমবারের মতো সৌদি আরবের প্রি অ্যারাইভাল ইমগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে । যার ফলে হজ্জ যাত্রীরা সৌদি বিমান বন্দরে অপেক্ষা না করে সরাসরি সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন ।
আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সব হজ্জ এজেন্সিকে হজ্জ যাত্রীদের বিমান টিকিট ও ভিসা নিশ্চিত করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ্জ অনুষ্ঠিত হবে বলে ধর্ম মন্ত্রণালয় হতে জানানো হয়েছে । গত ৪ জুলাই হজ্জ ফ্লাইট শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৫ আগস্ট । আগামী ১৭ আগস্ট প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে রবং শেষ হবে ১৭ সেপ্টেম্বর ।
এ পর্যন্ত বিভিন্ন কারণে ২ জন মহিলাসহ ১৬ জন হজ্জ যাত্রী ইন্তেকাল করেছেন । এরমধ্যে মক্কায় ১৩ জন , মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন হজ্জ যাত্রী ইন্তেকাল করেন ।
ছবিঃ সংগ্রহ

