অস্কার

৯২তম অস্কার অনুষ্ঠান আজ

এবার ৯২ তম অস্কার অনুষ্ঠানের জমকালো আয়োজন বসতে চলেছে যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে। মোট ২৪টি শাখায় এবারের পুরস্কার দেওয়া হবে। এবছর থাকছেনা কোন সঞ্চালক। স্থানীয় সময় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এ আসর।

গতবারের মতো এবারো বিভিন্ন পরিবেশনার ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের  মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে। 

উল্লেখ্য, সেরা অভিনেতা, সিনেমা, পরিচালকসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি মনোনয়ন পেয়ে এবারের অস্কারে সব থেকে এগিয়ে আছে ‘জোকার’ চলচ্চিত্রটি।

এছাড়া ‘দ্য আইরিশম্যান, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এবং ‘১৯১৭’ সিনেমাগুলো দশটি করে মনোনয়ন পেয়েছে।

সেরা সিনেমার মনোনয়ন তালিকায় এবার রয়েছে ‘ফর্ড ভি ফেরারি’, ‘দ্য আইরিশম্যান’, ‘জোজো র‌্যাবিট’,  ‘জোকার’, ‘লিটিল ওমেন’, ‘ম্যারেজ স্টোরি’, ‘১৯১৭’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, ‘প্যারাসাইট’।

আর সেরা পরিচালকের তালিকায় রয়েছেন মার্টিন স্করসিস (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকুইন ফোনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)।

অস্কারে এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন সিন্থিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)।

সেরা সহ-অভিনেতার মনোনয়ন পেয়েছেন টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন নেইবরহুড), অ্যান্থোনি হপকিংস (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসি (দ্য আইরিশম্যান) ও ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)। 

এছাড়া সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ক্যাথি বেইটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারিজ স্টোরি), স্কারলেট জোহানসন (জো জো র‌্যাবিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন) ও মার্গট রবি (বোম্বশেল)।

এদিকে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অভিনয় ও পরিচালনা বিভাগে মনোনয়ন পাওয়া সবাইকে একটি করে ব্যাগ উপহার দেয়া হবে। এতে থাকবে ৮৫ লাখ টাকারও বেশি মূল্যের জিনিসপত্র।

ছবিঃ সংগ্রহ

আরও খবর