আবহাওয়া

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  আজ দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, ডিমলা, শ্রীমঙ্গল, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও ভোলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

ছবিঃ সংগ্রহ

 

 

আরও খবর