চীন সফর

বেইজিং-এ প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিয়াওনিং প্রদেশের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ( ডব্লিউইএফ ) বার্ষিক সম্মেলনে যোগদান শেষে আজ সকালে চীনের রাজধানী বেইজিং-এ পৌঁছেছেন ।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা  চীন সরকারের একটি ভাড়া করা বিমানে স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান

বেইজিং বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয় ।এসময় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে দিয়ায়োতাই স্টেট গেস্ট হাউজে নেওয়া হয় । চীনের রাজধানীতে সফরকালে শেখ হাসিনা এখানেই অবস্থান করবেন ।

দালিয়ানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী বেইজিং ভিত্তিক চীনের কেন্দ্রীয় টেলিভিশন চ্যানেলের অংশ সিজিটিএনকে সাক্ষাৎকার প্রদান করবেন । সেইসঙ্গে লেজেনডেল হোটেল ওয়াংফুজিং-এ প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত নাগরিক সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করবেন ।

বেইজিং-এ অবস্থানকালে প্রধানমন্ত্রী ৪ জুলাই চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও ৫ জুলাই প্রেসিডেন্ট জি জিংপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আংশগ্রহণ করবেন । দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকার সঙ্গে বেইজিং-এর বিভিন্ন বিষয়ে সহযোগিতামূলক একাধিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে । চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে একটি বিজনেস রাউন্ডটেবিলেও আংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন গত শুক্রবার বলেন , আগামী ২ জুলাই থাকা ৬ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ দিনের সরকারি চীন সফরে রোহিঙ্গা সমস্যা আলোচনায় সর্বাধিক প্রাধান্য পাবে এবং এ সময় ঢাকা এবং বেইজিং-এর মধ্যকার ৮ টি চুক্তি স্বাক্ষরিত হবে । রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বেইজিং কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।

ছবিঃ সংগ্রহ

আরও খবর