ইটালিয়ান প্যানা কোটা
ইটালিয়ান প্যানা কোটা
উপকরণঃ
হুইপড ক্রিম – ৪০০ মিলিগ্রাম ।
জেলোটিন শিট – ২ টি ।
চিনি – ২ টেবিল চামচ ।
চেরি জ্যাম – ২৫০ গ্রাম ।
ভ্যানিলা এসেন্স – ২ চা চামচ ।
চেরি – ৭/৮ টি ।
প্রণালীঃ
জেলোটিন সামান্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে । একটি পাত্রে হুইপড ক্রিম মাঝারি আঁচে চুলায় গরম করে নিন । এবার চুলা থেকে ক্রিম নামিয়ে এর সাথে চিনি , ভ্যানিলা এসেন্স ভালভাবে মিশিয়ে নিন । এরপর জেলোটিন গরম ক্রিমের সাথে মিশিয়ে নিন । ছোট কাপ বা বাটিতে মিশ্রণটি ঢেলে ৪/৫ ঘণ্টা ফ্রিজে রেখে দিন । চেরি সস তৈরির জন্য চেরি জ্যাম ত্রিশ সেকেন্ড মাইক্রোওভেনে গরম করে সামান্য গরম পানি মিশিয়ে জ্যামটি পাতলা করে নিন । ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ পর প্যানা কোটা পরিবেশন পাত্রে ঢেলে চারপাশে চেরি সস দিয়ে দিন ।এবার চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ইটালিয়ান প্যানা কোটা ।
এস/
ছবিঃ সংগ্রহ

