কাজু বাদামের হালুয়া

কাজু বাদামের হালুয়া

উপকরণঃ

কাজু বাদাম – ২ কাপ

চিনি – ২ কাপ ।

ঘি – ১/২ কাপ

ছানা – ২ কাপ ।

এলাচ – ৫/৬ টি ।

ময়দা – ১ টেবিল চামচ

কিশমিশ – ১ টেবিল চামচ ।

জাফরান – সামান্য

প্রণালীঃ

কাজু বাদাম হালকা ভেজে দু’ঘণ্টা ভিজিয়ে রাখুন । ভেজানো কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন । চুলায় একটি পাত্রে ঘি দিয়ে কাজু বাদাম , চিনি ও ছানা দিয়ে নাড়তে থাকুন । এবার ময়দা , জাফরান ও এলাচ দিয়ে হালকা আঁচে নাড়তে থাকুন । হালুয়া হয়ে এলে কিশমিশ ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু বাদামের হালুয়া ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর