কাঠ বাদামের মিল্কশেক – কাঠ বাদামের মিল্কশেক
কাঠ বাদামের মিল্কশেক – কাঠ বাদামের মিল্কশেক
উপকরণঃ
দুধ – ১ লিটার।
কাঠ বাদাম কুচি – ১ কাপ।
চিনি – স্বাদমতো।
জাফরান – সামান্য।
আইসক্রিম – কয়েক স্কুপ।
প্রণালীঃ
কাঠ বাদাম পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ভেজানো হয়ে গেলে কুচি করে কেটে নিতে হবে। এবার দুধ, কাঠ বাদাম, জাফরান, চিনি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে ঢেলে এক স্কুপ আইসক্রিম, কাঠ বাদাম কুচি ও বরফ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার কাঠ বাদামের মিল্কশেক।
এস/
ছবিঃ সংগ্রহ

