খেজুরের পায়েস

খেজুরের গুঁড়ের পায়েস

উপকরণঃ

দুধ – ১ লিটার ।

পোলাও চাউল– ২৫০ গ্রাম ।

এলাচ – ৩/৪ টি ।

দারুচিনি – ২/৩ টুকরো ।

তেজপাতা – ২ টি ।

গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ ।

কিসমিস – ৮/১০ টি ।

কাঠবাদাম – ৬/৭ টি ।

চিনেবাদাম – পরিমাণমত ।

খেজুরের গুঁড় – ২৫০ গ্রাম বা পরিমাণমত ।

প্রণালীঃ

এক কাপ পানিতে খেজুরের গুঁড় মিশিয়ে ছাকনি দিয়ে ছেঁকে নিতে হবে । একটি হাঁড়িতে দুধ ও চাল দিয়ে ভালভাবে ফুটিয়ে নিতে হবে । এবার তাতে এলাচ , তেজপাতা , দারুচিনি দিয়ে দিন । খেজুরের গুঁড় বাদে বাকি সব উপকরণ দিয়ে দিন । পায়েস ঘন হয়ে এলে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা করুন । এরপর পানিতে গুলানো খেজুরের গুঁড় চালের মিশ্রণে ঢেলে মিশিয়ে নিন। অল্প আঁচে ভালভাবে নাড়তে থাকুন যাতে হাঁড়িতে লেগে না যায় । হয়ে গেলে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন । কিছুক্ষণ ফ্রিজে ঠাণ্ডা করেও পরিবেশন করাতে পারেন খেজুরের গুঁড়ের পায়েস ।

এস/

ছবিঃ গুগল

আরও খবর