গরুর মাংসের শাহী রেজালা – গরুর মাংসের শাহী রেজালা রেসিপি
গরুর মাংসের শাহী রেজালা – গরুর মাংসের শাহী রেজালা রেসিপি
উপকরণঃ
পেঁয়াজ কুচি – ১ কাপ ।
রসুন বাটা – ১ টেবিল চামচ ।
শাহী জিরা গুঁড়ো – ১/২ চা চামচ ।
পোস্ত বাটা – ১ টেবিল চামচ ।
জায়ফল জয়ত্রী গুঁড়ো – ১/২ চা চামচ ।
কাঠবাদাম পেস্তাবাদাম বাটা – ১ টেবিল চামচ ।
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।
জাফরান – সামান্য ।
মরিচ গুঁড়ো – ২ চা চামচ ।
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।
ধনিয়া গুঁড়ো – ১ চা চামচ ।
এলাচ – ৫/৬ টি ।
দারুচিনি – ৪/৫ টুকরো ।
লবঙ্গ – ৪/৫ টি ।
তেজপাতা – ২/৩ টি ।
কাঁচামরিচ – ৫/৬ টি ।
কেওড়া জল – ১ চা চামচ ।
চিনি – ১/২ চা চামচ ।
দুধ – ১/২ কাপ ।
লবণ – পরিমাণমতো ।
তেল – ১/২ কাপ ।
ঘি – ১ টেবিল চামচ ।
আলুবোখারা – ৩/৪ টি ।
কিসমিস – ৫/৬ টি ।
টকদই – ১ কাপ ।
লেবুর রস – ১ টেবিল চামচ ।
পানি – পরিমাণমতো ।
প্রণালীঃ
গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে দই ও লেবুর রস দিয়ে আধ ঘণ্টা মেরিনেট করতে হবে । চুলায় কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন । এবার এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিন । এরপর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে মেরিনেট করা গরুর মাংস দিয়ে দিন । ভালো করে কষিয়ে মাঝারি আঁচে বিশ মিনিট রান্না করুন । এবার মাংসে শাহী জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি, পোস্ত বাটা, জায়ফল জয়ত্রী গুঁড়ো, বাদাম বাটা, জাফরান ও পরিমাণমতো পানি দিয়ে দশ পনেরো মিনিট রান্না করুন । এরপর এতে ঘি, দুধ, আলুবোখারা, কিসমিস ও কেওড়া জল দিয়ে অল্প আঁচে আধ ঘণ্টা দমে রেখে দিন । মাংস সেদ্ধ হয়ে গেলে খিচুড়ি, পোলাও, সাদা ভাত, নানা বা পরোটার সাথে গরম গরম পরিবেশন করুন ।
এস/
ছবিঃ সংগ্রহ

