গ্রিল সালাদ

গ্রিল সালাদ – গ্রিল সালাদ রেসিপি

উপকরণঃ

মুরগির বুকের মাংস – ২ পিস।

টমেটো – ১ কাপ।

আপেল – ১ কাপ।

শসা – ১ কাপ।

গাজর – ১ কাপ।

লেটুসপাতা – ২টি।

পেঁয়াজ – ১/২ কাপ।

লেবুর রস – ২ টেবিল চামচ।

রসুন বাটা – ১ চা চামচ।

রসুন কুচি – ১ চা চামচ।

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ।

ভিনেগার – ২ টেবিল চামচ।

অলিভ অয়েল – ২ টেবিল চামচ।

মধু – ১ টেবিল চামচ।

কাঁচামরিচ কুচি – ২ টেবিল চামচ।

বাদাম – ১/২ কাপ।

লবণ –  স্বাদমতো।

প্রণালীঃ

মুরগির মাংস ভালো করে ধুয়ে লেবুর রস, রসুন বাটা, লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে এক ঘণ্টা মেরিনেট করতে হবে। ভিনেগার, রসুন কুচি, অলিভ অয়েল, মধু, গোলমরিচ, কাঁচামরিচ, লবণ দিয়ে সালাদ ড্রেসিং বানিয়ে নিন। সব সব্জিগুলো কিউব করে কেটে নিন। বাদাম রোস্ট করে নিন। মাংস মেরিনেট করা হয়ে গেলে চুলায় বা ওভেনে গ্রিল করে নিন। পরিবেশন পাত্রে গিল করা মাংস, কাটা সব্জিতে সালাদ ড্রেসিং মিশিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু গ্রিল সালাদ।

এস/

ছবিঃ সংগ্রহ

আরও খবর