জলপাই

জলপাই আচার

উপকরণঃ

জলপাই – ১ কেজি ।

রসুন বাটা – ১ টেবিল চামচ ।

আদা বাটা – ১ টেবিল চামচ ।

সরিষা বাটা – ২ টেবিল চামচ ।

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ ।

মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

ধনিয়া গুঁড়ো – ১/২ চা চামচ ।

জিরা গুঁড়ো – ১ চা চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ ।

সিরকা – ১/২ কাপ ।

দারুচিনি – ৩/৪ টি ।

এলাচ – ৪/৫ টি ।

লবঙ্গ – ৪/৫ টি ।

শুকনো মরিচ – ৪/৫ টি ।

চিনি – ১ কাপ ।

লবণ – পরিমাণমত ।

সরিষার তেল – ২ কাপ ।

প্রণালীঃ

প্রথমে জলপাই ধুয়ে দুপাশে কেটে নিন। চুলায় গরম পানিতে তিন চার মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে ফেলুন । এতে জলপাইর কষভাব চলে যাবে । এবার হাড়িতে তেল গরম করে আদা, রসুন, সরিষা বাটা দিয়ে কষিয়ে নিন । এরপর মরিচ গুঁড়ো , হলুদ গুঁড়ো , ধনিয়া গুঁড়ো , জিরা দিয়ে দিন । অল্প আঁচে মসলা কষিয়ে জলপাই দিয়ে দিন । এবার ভিনেগার দিন । কিছুক্ষণ পর লবণ , চিনি দিন । চুলার আঁচ কমিয়ে দিন যাতে লেগে না যায় । সবশেষে শুকনো মরিচ , গোলমরিচ গুঁড়ো ও গরম মসলা দিয়ে দিন । জলপাই সেদ্ধ হলে নামিয়ে ফেলুন । ঠাণ্ডা করে বয়ামে ভরে রাখুন । টক –ঝাল-মিষ্টি জলপাই আচার প্রায় পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করা যায় ।

এস/

ছবিঃ গুগল

আরও খবর