ডিম চপ

ডিম চপ – সুস্বাদু ডিম চপ রেসিপি        

উপকরণঃ

সেদ্ধ ডিম – ৪ টি ।

সেদ্ধ আলু – ৩ কাপ

পেঁয়াজ কুচি – ১/২ কাপ ।

আদা বাটা – ১ চা চামচ

রসুন বাটা – ১ চা চামচ ।

কাঁচামরিচ কুচি – ২ টেবিল চামচ

ডিম – ২টি ।

জিরা গুঁড়ো – ১ চা চামচ ।

গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ

ধনেপাতা কুচি – ২ চা চামচ ।

লবণ – স্বাদমতো ।

তেল – ভাজার জন্য ।

ব্রেডক্রাম্ব – ১ কাপ ।

প্রণালীঃ

ডিম চপ বানাতে প্রথমে সেদ্ধ আলুর সাথে পেঁয়াজ , আদা , রসুন , কাঁচামরিচ , জিরা গুঁড়ো , গোলমরিচ গুঁড়ো , লবণ একসাথে মাখিয়ে নিতে হবে । ডিম লম্বা করে কেটে আলুর মধ্যে অর্ধেক ডিম দিয়ে চপ ডিমের আকারে করে নিতে হবে । দুটি ডিম ফেটিয়ে চপ ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে বাদামী করে ভেজে নিন । ভাজা হয়ে গেলে সস বা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

এস/

ছবিঃ সংগ্রহ   

আরও খবর